ঢাকা   ০৫:২০:১০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৪৭১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।

বুধবার (১৯ মার্চ) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বপন কুমার সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, আশরাফুল আলম, উপজেলা মহিলা দলের সভাপতি নেত্রী রুবি ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সাইদুল ইসলাম বিজয়, হেলাল ভূঁইয়া, মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মিন্টু, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহর মুন্সি, সাবেক মজিদপুর ইউপি চেয়ারম্যান ফারুক সরকার, মজিদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তন্ময় হাসান কাজল, সদস্য সচিব আবুল কাশেম বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম আইয়ুব খান, আমিনুল ইসলাম মনু মেম্বার ও আবদুল লতিফ মাল প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি