1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

তিতাসে অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩৩২ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার কবরস্থানের পাশে বালুর মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত সেই নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম আশেয়া বেগম, বয়স ৪৮ বছর। সে পাশ্ববর্তী হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের নিলখী গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে ও একই ইউনিয়নের মিরাশ গ্রামের ছালাম মিয়ার স্ত্রী বলে জানা গেছে। আয়েশা বেগম দুই সন্তানের মা।

রবিবার ১৬ মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার কবরস্থানের পাশে বালু মাঠ থেকে আয়েশার লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় তার কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে তার ছেলে সৌদি আরব প্রবাসী শির মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে তার মা আয়েশা বেগম বলে পরিচয় নিশ্চিত করেন। এবং খবর পেয়ে তিতাস থানায় তার পরিবারের লেকজন আসেন।

আয়েশার স্বামী ছালাম মিয়া বলেন, গত এক বছর ধরে আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাড়ি থেকে একাধিক বার বের হয়ে যায়। গত রবিবার আমার শালির বাড়ি হোমনা উপজেলার মাথাভাঙ্গা গ্রাম থেকে বিকেল ৪টায় সকলের অজান্তে বের হয়ে বাড়িতে আর ফেরে না। পরের দিন সকালে আমার ছেলে ফেসবুকে দেখে আমাদেরকে জানালে আমরা তিতাস থানায় গিয়ে আমার স্ত্রীর মরদেহ শনাক্ত করি।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান স্থানীয়রা অজ্ঞাত এক নারীর লাশ পরে আছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ রবিবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার কবরস্থানের পাশে বালুর মাঠ থেকে অজ্ঞাত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে, পরবর্তীতে তার ছেলে ও স্বামী তার পরিচয় নিশ্চিত করে এবং সে মানসিক ভারসাম্যহীন বলে জানান। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে লাশটির মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net