ঢাকা   ০১:০৭:৫৮ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

তিতাসে বিএনপি নেতা নামজুল হাসানের ঈদ উপহার পেলেন ২০০ হতদরিদ্র মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৩২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা তিতাস উপজেলার বিএনপি নেতা মো: নাজমুল হাসান সরকারের ঈদ উপহার হিসেবে দুই শতাধিক হতদরিদ্র মানুষ পেলেন নগদ অর্থ।

শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি পশ্চিম পাড়া মরহুম বাতেন সরকারের বাড়িতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। নাজমুল হাসান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক।

প্রধান অতিথি হিসেবে এই ঈদ উপহার বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো: ওসমান গনি ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকার, মসজিদ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম বিজয়, কলাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আনিস সরকার, বিএনপি নেতা কামাল, মিজান, বাদল প্রমুখ।

আয়োজক নাজমুল হাসান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মরহুম বাতেন সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে এসব উপহার দিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি