1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর

বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন উৎসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২২৭ বার

নিজস্ব প্রতিবেদক :-

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করায় শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব সম্মানী প্রদান করেছেন।

উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাজশাহী বিভাগের চাম্পিয়ান হয়েছে শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ খেলায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা চাম্পিয়ন টিম অংশগ্রহণ করলে ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

শুক্রবার জুম্মা নামজের পর রাজশাহী নগরীর শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মানি প্রদান করা হয়।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সি: যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব ঈদের আগে সরকারি বরাদ্দ না আসায়, ব্যক্তিগত উদ্যোগে বিজয়ী ফুটবল টিমের ২১ জনকে দুই হাজার টাকা করে সম্মানী প্রদান করেন। তবে সরকারি বরাদ্দের ব্যাপারে তিনি স্বচ্ছতা ও জবানদিহিতার জায়গাটি পরিস্কার রাখবেন বলেও জানিয়েছেন।

এসময় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ, শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আজাদ শফিকুর রহমান, সি: কোচ জহির ইকবাল ভোলা, কোচ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net