1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক ও সাহিত্যিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সাংবাদিক ও সাহিত্যিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৯৯ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিক ও সাহিত্যকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ (শনিবার) বিকেল ৫ টায় গোদাগাড়ী সদর এলাকায় তৈমুর হোটেল এন্ড রেস্টুরেন্টে মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর শাখা জামায়াতের আমীর জনাব মোঃ আনারুল ইসলাম।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে আমীর জনাব অধ্যাপক আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি ড.মোহাম্মদ ওবায়দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক সুরা বাকারার উদ্বৃতি দিয়ে বলেন, রমাযান মাস, যে মাসে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে(সূরা আল বাকারা: ১৮৫)।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে ড. মোহাম্মদ ওবায়দুল্লা বলেন, সাংবাদিকদের কলম যেন ইসলাম বিরোধী না হয়।কারন এই কলমের লেখা এতটাই তীক্ষ্ণ যা বুলেটের মত।একবার ছুটে গেলে আর ফেরানো যায় না।তাই সকল সাংবাদিক ও সাহিত্যিক ভাইদের প্রতি আমার অনুরোধ এই কলম যেন অন্যায়ের পথে না যায়।

সাংবাদিক ও সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রামের একরামুল হক, চাপাই দর্পনের শফিকুল ইসলাম, উপচারের সারওয়ার সবুজ, নতুন প্রভাতের কামরুজ্জামান বকুল, জিখবরের সম্পাদক আব্দুল খালেক, কালবেলার জামিল হোসেন, শানশাইনের সাইফুল ইসলাম, জনকণ্ঠের অলিউল্লাহ, প্রমুখ।এছাড়াও জামায়াতের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net