1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

ঠাকুরগাঁও কারাগারে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৫ মার্চ বুধবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আসেন ইউসুফ আলী (৬৮)। তিনি জানান, তাঁর ছেলে একটি মামলায় কারাগারে রয়েছেন। ছেলের খোঁজ নিতে এসে তিনি সীমাহীন হয়রানির শিকার হয়েছেন। কারারক্ষীদের দুর্ব্যবহার সহ্যসহ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে। বাবার সঙ্গে দেখা করতে আসা মো. সাজু নামের এক যুবক একই অভিযোগ করেন। তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে এসেছেন, এই অজুহাতে তাঁকে কারাগারের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কথাগুলো বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। একই সময় স্বামীকে দেখতে আসা রেখা বেগম নামের এক নারীও কান্নায় ভেঙে পড়েন। প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে স্বামীর সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। কিন্তু কারারক্ষীরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কারণ হিসেবে তাঁরা মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কথা জানান।
রেখা বেগম বলেন, ‘এই শহরে তো আমার পরিচিত কেউ নেই। তাহলে ফোনটা রাখব কোথায়?’ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি কারারক্ষী মামুন সরকার। তিনি বলেন, ‘আমি স্যারের নির্দেশ পালন করছি।’
সদ্য কারামুক্ত সোহেল সাহা বলেন, ‘কারাগারের ভোগান্তির বর্ণনা বলে শেষ করা যাবে না। নিম্নমানের খাবার, কারারক্ষীদের দুর্ব্যবহারে সেখানে কান্না ছাড়া কোনো উপায় থাকে না।’ এ বিষয়ে কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, জেলকোড অনুযায়ী দর্শনার্থীদের মোবাইল ফোন বহন করা নিষেধ নয়, কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে নিষেধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net