1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপাদানে তৈরি হতো স্বনামধন্য! বরফির খাবার! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

মাগুরায় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপাদানে তৈরি হতো স্বনামধন্য! বরফির খাবার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার

মোঃ সাইফুল্লাহ ;

টয়লেট শেষে হাত না ধুয়ে ও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন উপাদানে তৈরি হতো মাগুরার স্বনামধন্য বরফির খাবার! এমনই চমকপ্রদ একটি ঘটনা বেড়িয়ে এসেছে মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, জেলা নিরাপদ খাদ্য অফিস ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ অভিযানে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর১২.৩০টা থেকে ৩.০০ টা পর্যন্ত চলা এই অভিযানে সদর উপজেলার পারনান্দুয়ালী বাসস্ট্যান্ডে মেসার্স বরফি নামক প্রতিষ্ঠানের কারখানায় তদারকিতে দেখা যায় নানাবিদ অনিয়ম।

এর মধ্যে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ উপাদানে তৈরি হচ্ছে খাবার। ফ্রিজ, র‍্যাক ও তৈরি স্থান হতে এসমস্ত মেয়াদ উত্তীর্ণ উপাদান পাওয়া যায়। এছাড়াও যত্রতত্র অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য খোলা রাখা, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি। ব্যবহৃত টয়লেটে নাই কোন সাবান বা হ্যান্ডওয়াস। কর্মচারীরা টয়লেট শেষে হাত ভালোভাবে না ধুয়েই নোংরা হাতে তৈরি করছে খাবার। এছাড়া খাবারে দেয়া হচ্ছে মেয়াদ বিহীন বিভিন্ন বেনামি উপাদান ও মানব দেহের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ উপাদান হাইড্রোজ।

এছাড়া উক্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ডিলার পয়েন্টেও পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ পণ্য যা ভালো পণ্যের সাথে রাখা হয়েছে। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক লাবনীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ৫০, ০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাপ্টেন শাহরিয়ার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টিম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, ছাত্র প্রতিনিধি মোঃ নাছিম ও মাগুরা সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৬/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net