1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত  একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩১৯ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লে: কর্ণেল মো. আহসান উল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ব্যাক্তিবর্গ নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল মো. আহসান উল ইসলাম কে স্বাগত জানান।

আলোচনায় রামগড় উপজেলার তথা জোনের আওতাধীন এলাকার আইনশৃংখলা, সম্প্রীতি রক্ষা ও সহাবস্থান নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের চাদাবাজি বন্ধে করনীয় বিষয়ে মতামত তুলে ধরেন।
নবাগত জোন কমান্ডার এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি এবং সম্প্রীতি রক্ষায় সকল সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এসময় উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ, এডি রাজু আহমেদ, রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সমন্বয়কারী হাফেজ আহমদ ভূঁইয়া, সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, জামায়াতে ইসলামি রামগড় উপজেলা সভাপতি ফয়জুর রহমান, বিজিবির পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রামগড় রেঞ্জ কর্মকর্তা, হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net