1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকুর সাথে এস. আলম রাজীবের সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাউদ্দিন টুকুর সাথে এস. আলম রাজীবের সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৪৩ বার

নিজস্ব প্রতিনিধিঃ

গতকাল বিএনপি’র যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জের বিএনপি নেতা এস. আলম রাজীব। এসময় তিনি দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর বর্তমান ও আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরে সাংগঠনিক আলোচনা করেন এবং মূল্যবান দিকনির্দেশনা গ্রহণ করেন নেতৃদ্বয় থেকে।

এরপর সন্ধ্যায় তিনি অপর জাতীয়তাবাদী সাইবার প্লাটফর্ম ‘জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)’-এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফায়জাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান জেড বাবু, সিনিয়র যুগ্ন-মহাসচিব ইঞ্জিনিয়ার সুজাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মোঃ আসফিন রহমান নাহিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক এস. আলম ইসরাৎ সহ রাজধানী গুলশানে ইফতার পরবর্তী এক আলোচনায় অংশ নেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর আগামীর সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দ দীর্ঘক্ষণ বিস্তারিত আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net