1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার

নুরুন্নবী:

চট্টগ্রাম  দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশে পতিত স্বৈরাচারের দোসর এবং দেশের স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্রবিরোধী একটি গোষ্টি নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা পতিত স্বৈরাচারের লুটপাটের কায়দা বেচে নিতে চায়। কিন্তু দেশের গণতন্ত্রকামী মানুষ তা কোন অবস্থাতেই হতে দিবে না। সকল ষড়যন্ত্র রুখে দিতে সর্বস্তরের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমার মরহুম আব্বা চারবারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ছনুয়ার মানুষের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতেন। অন্যদিকে বিগত সরকারের দীর্ঘ আমলে যারা ছিলো তারা এই ছুনুয়া ইউনিয়নকে লুটপাটের মাধ্যমে ক্ষত-বিক্ষত করে দেশ থেকে পালিয়ে গেছে।

এই ছনুয়াকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে রেজাউল হক চৌধুরীর সাথে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

গতকাল রবিবার ২৩ মার্চ ছনুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণইফতারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ছনুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন চৌধুরী মিজান মিয়ার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গণইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছনুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তোফায়েল আহমেদ, সোলতানুল আজিম চৌধুরী, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর, যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম, পুইছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোররম রেজা, ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন, মো. খোরশেদ আলম, লিগ্যাল এইড বাঁশখালী শাখার সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুছ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সারাবান তাহুরা ফেরদৌসী কলি, বিএনপি নেতা শহিদ, ফজল কাদের, শামসুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলা উদ্দীন, ছাত্রদলনেতা বেলাল মাহমুদ, ফরহাদ হোসেন আসিফ, তারেক, আতিকুর রহমান, নুরুন্নবী, মিনহাজ, রায়হান, সৈকত, স্বেচ্ছাসেবক দল নেতাহোসাইন কফিল উদ্দিন প্রমূখ। দেশ ও জাতীর কল্যাণে দোয়া মোনাজাত পরিচলনা করেন ছনুয়া ইউনিয়ন হেফাজতের আমির মাওলানা আবুল কালাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net