1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

সৈয়দপুরে ব্যবসায়ীদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার

মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪ টায় পৌর কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। জামায়াতের সৈয়দপুর শহর শাখা আয়োজিত এই অনুষ্ঠানে রমজান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা রাখা হয়েছিল।

এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং সৈয়দপুর উপজেলা আমীর ও জেলা শুরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী। বক্তব্য রাখেন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, নীলফামারী জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহনেওয়াজ শানু, পেশাজীবী পরিষদের সভাপতি সেকেন্দার আলী, শুটকি ব্যবসায়ী প্রতিনিধি মোখলেছুর রহমান।

উপস্থিত ছিলেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, সদস্য সচিব নজরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও রেল শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক ডক্টর্স এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলমসহ বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সূধীজন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী হুকুমত কায়েম না থাকলে কোন ইবাদতই কবুল হবেনা। তাই দেশের শাসন ও বিচার ব্যবস্থায় ইসলাম তথা কুরআনের আইন কায়েমের জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে হবে। যা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে করে যাচ্ছে। চব্বিশের অভ্যুত্থানের ফলে এনিয়ে কাজ করার পথ আরও সুগম হয়েছে।

এক্ষেত্রে নামাজ, রোজা পালনের সাথে সাথে যাকাত আদায়ে সক্রিয় হতে হবে বলে তিনি বলেন, যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালুর মাধ্যমে অর্থনীতিতে সুদী কার্যক্রম বন্ধ সম্ভব হবে। আর এব্যাপারে ব্যবসায়ী ও শিল্পপতিরা ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। এজন্য তিনি সকলের প্রতি সঠিক নিয়মে যাকাত আদায়ের উদাত্ত আহ্বান জানান। (ছবি আছে)

মোঃজাকির হোসেন

সৈয়দপুর (নীলফামারী(প্রতিনিধি

তারিখ -১৪/০৩/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net