1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে শেখ সাদ গ্রুপের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

সৈয়দপুরে শেখ সাদ গ্রুপের উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০৯ বার

মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে শেখ সাদ গ্রুপের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী  ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। শহরের বিভিন্ন মসজিদসহ, রেলস্টেশন, বাস টার্মিনাল, গুরুত্বপূর্ণ মোড়ে প্রথম রোজা থেকেই এই কার্যক্রম চলছে।

প্রতিদিন প্রায় সহস্রাধিক হতদরিদ্র রোজাদার মানুষের মাঝে বিরিয়ানিসহ ইফতার আইটেমগুলো প্যাকেটে করে বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার (৭ মার্চ) বাদ জুমআ শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে রিক্সা চালকদের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়েছে।

শেখ সাদ কমপ্লেক্স থেকে ভ্যান ও পিকআপে নির্ধারিত স্থানে প্যাকেট এনে এই বিতরণ কাজ পরিচালনা করা হয়। এসব তদারকি করছেন হাজী ইরফান উদ্দিন, সেলিম আহমেদ, এস কে আলম। তাদের সহযোগীতা করছেন তরুণ স্বেচ্ছাসেবীদের একটা দল।

এব্যাপারে শেখ সাদ কমপ্লেক্স ও আইফা রয়েল বেঙ্গল লাক্সারী হোটেল তথা শেখ সাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আলিম মিন্টু বলেন, আমি ব্যবসায়ীক কারণে বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকি। তবে রমজান মাসে চেষ্টা করি প্রাণের শহর সৈয়দপুরে কাটানোর।

এবারও তাই রমজান উপলক্ষে সৈয়দপুরে এসেছি। প্রতিবছরের মত এবারও আল্লাহর রহমতে দরিদ্র রোজাদারদের খেদমত করার তাওফিক হয়েছে। এজন্য প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে মসজিদ, মাদরাসা কেন্দ্রিক পাড়া মহল্লায়  এবং বড় বড় মোড়গুলোতে রিক্সা চালক, মজুর ও ফুটপাতের ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার দেয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমিও তাই মানুষকে দেয়ার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায়ের মনস্থ করেছি। এধরনের মানব সেবামুলক কাজের মাধ্যমেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। এজন্য আল্লাহর রহমত ও সৈয়দপুরবাসীর দোয়া কামনা করি। যাতে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি। (ছবি আছে)

মো. জাকির হোসেন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net