1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩১৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকার থেকে তাদের গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আটককৃতরা হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সিটি কর্পোরেশন এলাকার ৩ নং ওয়ার্ডের শাকতলা গ্রামের জুলফু মিয়ার ছেলে মো: শরীফ (২৮), লালমাই উপজেলার বাগনাড়া গ্রামের মধ্যমপাড়ার রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন (২৭), একই এলাকার পূর্ব অশোকতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো: সৈকত (২৫)। অভিযানকালে ডাকাল দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শনিবার সকালে মামলা দায়ের করে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর ডাকাত সদস্যদের আটকের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net