1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার

মো: মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রেপ্তারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার জন্য থানা ঘেরাও করে তার সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।


বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানায় এ ঘটনা ঘটে বলে জানান, ওসি মুহাম্মদ আরশেদুল হক। গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি (৪৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি ঐ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ওসি আরশেদুল হক বলেন, মারপিট, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের বাসিন্দা মমতাজ আলী। এ মামলায় হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে প্রধান আসামী করা হয়। এছাড়াও মামলায় আরও দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২ জনকে আসামি করা হয়।
ওসি বলেন, থানায় মামলা দায়েরের পর ১৬ এপ্রিল বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এদিকে মতিকে গ্রেপ্তারের ঘটনায় ১৬ এপ্রিল বুধবার দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে তার সমর্থকরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক না হলে পুলিশ লাঠিচার্জ করেন এব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান বলেন, থানা ঘেরাও করার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে লোকজনদের বোঝানোর চেষ্টা করি। খালি গলায় ও হ্যান্ড মাইকের মাধ্যমে প্রায় আধাঘন্টা যাবৎ তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। ওসি আরশেদুল হক বলেন, মৃদু লাঠিচার্জ করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রেপ্তারকৃত মতিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net