1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কারাগারে নববর্ষ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

ঠাকুরগাঁওয়ে কারাগারে নববর্ষ উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ঠাকুরগাঁওবাসী। পাশাপাশি উৎসবের ছোঁয়া লেগেছে ঠাকুরগাঁও কারাগারে।
১৪ এপ্রিল সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারের আয়োজনে কারাবন্দিদের জন্য করা হয় পহেলা বৈশাখের এই আয়োজন। তাদের জন্য ছিল পান্তা-ইলিশসহ নানা রকম খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া কারাবন্দিদের দেখতে আসা স্বজনদের জন্যও ছিল আয়োজন। সেই সঙ্গে মেডিকেল ক্যাম্প সহ ছোট্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বন্দি স্বজনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীরা বলেন, প্রথমে আসার পরেই কারা কর্তৃপক্ষ আমাদের বৈশাখ উপলক্ষ্যে পান্তা মাছ ভর্তা দিয়ে খেতে দিয়েছে। আমাদের মেহমানের মতো আপ্যায়ন করেছে।
আজকের মতো একটি আনন্দময় দিনে তারা আমাদের ও কারাগারে থাকা ব্যক্তিদের এতো সুন্দর আপ্যায়ন করেছে যা প্রশংসার দাবিদার। ‘ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায়, ডিআইজি প্রিজন রংপুর মহোদয়ের তদারকিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা এখানে বন্দিদের জন্য পান্তা ইলিশ সহ বিভিন্ন উন্নতমানের খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ‘।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net