1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতে'র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার

স্টাফ রিপোর্টার:

ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসানের উপর বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়েছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানসহ জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন।

গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াত নেতৃদ্বয় বলেন, গত ১৫ এপ্রিল মঙ্গলবার বাদ আছর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান তার গাড়ি বহরসহ আক্সাইল থেকে বেলনা বাজারে পৌঁছলে স্থানীয় বিএনপির একদল সন্ত্রাসী তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় ৩ জামায়াত কর্মী আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।

এছাড়াও হযরতপুর ইউনিয়নের জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে জামায়াত ছেড়ে দেয়ার জন্য হুমকি প্রদান করা হয়েছে। বিশেষ করে হযরতপুর ইউনিয়ন বিএনপির একজন শীর্ষ নেতা হযরতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনকে তার বাড়ি থেকে ডেকে এনে হুমকি দিয়ে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার চাপ প্রদান করেছেন, যা অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক। স্থানীয় বিএনপির এ সমস্ত কর্মকান্ড আমাদেরকে ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়। জেলা জামায়াত নেতৃদ্বয় স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net