ঢাকা   ১০:২৬:০০ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৮৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে পুলিশের আটক করা ১৪ মামলার এক আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ৮ মে বুধবার রাত ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাই হওয়া আসামির নাম শাহজাহান আলী (৪৮)। তিনি রহিমানপুর ইউনিয়নের আরাজি পাইকপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। মাদক, প্রতারণা সহ প্রায় ১৪টি মামলার আসামি তিনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও সদর থানার এ,এস,আই মাইদুল ইসলামের নেতৃত্বে ৪ জন পুলিশ সদস্য মাদারগঞ্জ এলাকায় আসামি শাহজাহানকে ধরতে একটি অভিযান পরিচালনা করে। এ সময় আসামি শাহজাহানকে ধরতে সক্ষম হয় পুলিশ। তবে হঠাৎ আশপাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে পুলিশকে মারধর করে আসামি শাহজাহানকে ছিনিয়ে নিয়ে যায়।
আসামি ছিনতাই করার সময় অভিযানে অংশ নেওয়া ৪ পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে মারধরের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান জানান, ‘অভিযানে পুলিশ সদস্য কম থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যথেষ্ট পুলিশ সদস্য থাকলে আসামি ফসকে যাওয়ার সুযোগ ছিল না। সেই আসামিকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ে তাঁকে গ্রেপ্তার করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি