1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গেজেট প্রকাশের পরই আ’লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

গেজেট প্রকাশের পরই আ’লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮৪ বার

নিজস্ব প্রতিবেদক :

গেজেট প্রকাশের পরই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বিশেষ এক বৈঠকে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবস অর্থাৎ সোমবার জারি করা হবে বলেও জানানো হয়েছে।

ওই সিদ্ধান্তের পরই দলটির নিবন্ধনের বিষয়ে সাংবাদিকদেরা জানতে চাইলে সিইসি বলেন, ‘সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবেই হোক পাবো তো। ওইটা পাওয়ার পরে কালকে (সোমবার) বসে আমরা একটা সিদ্ধান্ত নিব।’

আগামীকাল নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক রয়েছে জানিয়ে সিইসি বলেছেন, ‘আমি তো এককভাবে সিদ্ধান্ত নেই না। আমরা সবাই একত্রে বসে একটা সিদ্ধান্ত নিব। কালকে যদি এসও হয়ে যায়, তো কালকেই আমরা বসে সিদ্ধান্ত নিয়ে নিব।’

এর আগে, শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।

সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net