1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫১টি মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫১টি মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১২৭ বার

চট্টগ্রাম প্রতিনিধি :

জননিরাপত্তা ও জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ সুপারের নেতৃত্বে অহর্নিশ কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকার মোবাইল হারানো জিডি পর্যালোচনা করে ইতোমধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা হতে ৫১টি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রাউজান থানার ১৩ টি, লোহাগাড়া থানার ৭টি, রাঙ্গুনীয়া থানার ৯টি, আনোয়ারা থানার ৬টি, চন্দনাইশ থানার ২টি, দক্ষিণ রাঙ্গুনীয়া থানার ৭টি এবং জোরারগঞ্জ থানার ৭টি মোবাইল ফোন রয়েছে। প্রকৃত মালিকগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোবাইল ফোন গুলো উদ্ধার করতে গিয়ে জানা যায়, অনেকেই অনলাইন প্লাটফর্মে বিভিন্ন ওয়েব সাইট, ফেসবুক পেজ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারিত হয়ে ভুয়া আইএমইআই নম্বর লেখা রশিদসহ মোবাইল ফোনগুলো ক্রয় করেছেন। এক্ষেত্রে নির্দিষ্ট অফিসিয়াল শো-রুম অথবা ভেরিফাইড মোবাইল মার্কেট থেকে মোবাইল ফোন ক্রয় করা যেতে পারে এবং পুরাতন মোবাইল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই বিক্রেতার এনআইডি, মোবাইল ফোনের বক্স, ক্রয় রশিদ এবং আইএমইআই যাচাই করে ক্রয় করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ থানায় জিডি করবেন। কারন অপরাধিরা হারিয়ে যাওয়া মোবাইল দিয়ে যে কোনো অপরাধ করলে তার দায়-দায়িত্ব মোবাইলের প্রকৃত মালিকের উপর বর্তাবে। এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার, ক্রয়-বিক্রয় ও হস্তান্তরের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতারের পাশাপাশি হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধারজনিত কার্যক্রম অব্যহত থাকবে। জননিরাপত্তায় সদা জাগ্রত চট্টগ্রাম জেলা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net