1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে: মজিবুর রহমান মঞ্জু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে: মজিবুর রহমান মঞ্জু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৯২ বার

নিজস্ব প্রতিবেদক :

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা এবং ফ‍্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ‍্যকার সংঘাত ও ভুল বোঝাবুঝি জাতিকে ক্রমশ: হতাশ করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহা সংকটে পড়বে। সংস্কার, খুনীদের বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচন সবই তখন অনিশ্চিত হয়ে পড়বে। আজ (১৬ মে) বিকাল ৪ টায় চট্টগ্রামের লালদিঘী ময়দানে এবি পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

জনাব মঞ্জু বলেন, সকলের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করলেও ক্রমশ: গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সাথে তাদের দুরত্ব তৈরী হয়েছে। সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি পক্ষ তৈরী হয়ে গেছে। কার কত অবদান সে নিয়েও শুরু হয়েছে দ্বন্দ্ব ও একে অপরকে হেয় প্রতিপন্ন করার প্রতিযোগিতা। ফ‍্যাসিবাদকে পরাজিত করার পর সকল পক্ষের ঐক‍্য সুসংহত করাতো দুরের কথা সে ঐক‍্য ধরে রাখার জন‍্যও সরকার কোন চেষ্টা করেনি। এর ফলে আজ সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমে যাচ্ছে। নানা সন্দেহ-সংশয়ের জন্ম নিচ্ছে। এ অনাস্থা মহা সংকটের জন্ম দিচ্ছে। সকল পক্ষকে জিদ ও হটকারিতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ কথা ভুলে যাবেননা পরাজিত ফ‍্যাসিবাদের পক্ষে নির্লজ্জ অবস্থান নিয়েছে প্রতিবেশী আগ্রাসী রাষ্ট্র ভারত। জনাব মঞ্জু চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস‍্যার আশু সমাধান, বন্দর ও মানবিক করিডোর নিয়ে সকলের ঐকমত্যে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টির নতুন প্রজন্মের রাজনীতি হচ্ছে সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি, যেটার মানে হলো জনগনের ভোগান্তি দূর করবার চেষ্টা চালিয়ে যাওয়া। চট্টগ্রামের সমস্যা সমাধানের রাজনীতি মানে হলো অনাবাদী জমিকে আবাদ করা, উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তা বন্ধ করা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পরিচালনা করা যাতে জনগনের টাকা লুটপাট না হয়, বন্যার পানিতে জলাবদ্ধতায় যেন লক্ষ লক্ষ নাগরিক কষ্ট না পায়, চট্রগ্রামের বিশাল প্রবাসী জনগোষ্ঠী ও তাদের পরিবারদের নিরাপত্তা নিশ্চিত করা, গনহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্টিকে নিরাপত্তার সাথে আরাকানে ফিরে পাঠাবার ব্যবস্থা করা, ইয়াবা ও ফেনসিডিল সহ মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা করা। দেশের অর্থনৈতিক রাজধানী/বানিজ‍্য নগরীকে নতুন করে ঢেলে সাজাতে হবে – যার অংশ হিসেবে বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে। পাহাড়, সবুজ সমতল আর সমুদ্রকে ঘিরে আমাদের বিশাল পর্যটন শিল্প গড়ে তুলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরী করা সম্ভব। সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করতে গিয়ে সেখানকার হাজার হাজার স্থানীয় জনগন ও তাদের অর্থনীতিকে পথে বসিয়ে দেয়া হয়েছে। সমুদ্রকে ঘিরে যে বিশাল আধুনিক মৎস্য শিল্প গড়ে তুলবার সুযোগ ছিল তা আমরা দেখতে পাচ্ছি না, জাহাজ ভাঙ্গা ও নতুন জাহাজ নির্মান শিল্পকে আমলাতান্ত্রিক জটিলতায় ধ্বংস করে দেয়া হচ্ছে, অথচ সেটার মাধ‍্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হওয়া সম্ভব। দেশ ও জনগনের অধিকার সমুন্নত রেখেই প্রচেষ্টা চালিয়ে যাওয়াটাই হচ্ছে এবি পার্টির রাজনীতি।

এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুব পার্টি আহ্বায়ক আব্দুর রহমান মনির এর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে: কর্ণেল মোঃ দিদারুল আলম (অবঃ) ও লে. কর্ণেল হেলাল উদ্দীন (অবঃ), যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এফসিএ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, বিদ‍্যুৎ, জ্বালানী ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, সহ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল,

চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী, এবি যুব পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসান চৌধুরী ও শহীদুল ইসলাম (বাবুল), এবি পার্টির নেতা জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নুর, বোরহান উদ্দিন ও মোরশেদ চৌধুরী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net