1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে-মানিকছড়ির তামাক চাষিদের মাঝে ঘরসহ ছাগল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে-মানিকছড়ির তামাক চাষিদের মাঝে ঘরসহ ছাগল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২৯ বার

আলমগীর হোসেন (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হালদা পাড়ে তামাক চাষিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ঘরসহ ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ১১ জন তামাক চাষির মাঝে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থা প্রকল্প (২য় পর্যায়)’ এর আয়োজনে উপকরণ হিসেবে প্রতি জনকে ২টি ছাগল, ১টি খোয়ার, খাদ্য ও ঔষধ বিতরণ করেন প্রধান অতিথি প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান।

এসময় তামাক চাষিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস।

এসময় বক্তারা বলেন, ‘হালদা নদী দেশের অমূল্য সম্পদ। দেশের মৎসখ্যাতে ব্যাপক ভুমিকা রাখছে হালদা নদী। হালদার উজান মানিকছড়ি অংশে নদীর দুপাড়ে অবাদে বিষাক্ত তামাক চাষের ফলে প্রতিনিয়ত দুষিত হচ্ছে নদীর পানি। ফলে হালদার মূল অংশে ব্যাহত হচ্ছে মাছের প্রাকৃতিক প্রজনন।নদীর জীববৈচিত্র্য, মাছের জীবন ও হালদার পরিবেশ রক্ষায় হালদা পাড়ে তামাকের বিকল্প চাষবাদে তামাক চাষিদের এগিয়ে আসতে হবে’। এতে তাদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net