1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মালয়েশিয়ায় চালু হচ্ছে শ্রমবাজার, অবৈধ কর্মীদের জন্যও আছে সুখবর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

মালয়েশিয়ায় চালু হচ্ছে শ্রমবাজার, অবৈধ কর্মীদের জন্যও আছে সুখবর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৭৫ বার

নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী জুন মাস থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থান করা অবৈধ কর্মীদের জন্যও আছে সুখবর। শিগগিরই তাদের বৈধকরণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ মে) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী, কৃষি ও প্লান্টেশন মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কর্মী সংকট নিরসনে সোর্স কান্ট্রিগুলো থেকে প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

মানবসম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, কোন দেশ থেকে কত সংখ্যক কর্মী নিয়োগ করা হবে, তা মূলত নিয়োগকারী কোম্পানিগুলোর চাহিদার ওপর নির্ভর করবে।

অন্যদিকে সভায় বিদেশি কর্মীদের নিয়োগ প্রতিষ্ঠান পরিবর্তন করার বিষয়ে পদ্ধতিগত সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন জানান, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের ওপরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net