1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণ কামনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণ কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৯৬ বার

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় এ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়।

এই জামাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সঙ্গে এখানে নামাজ আদায় করেছেন উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ।

এই ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।

সাড়ে সাতটায় জামাত থাকলেও ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা ভীড় জমাতে থাকেন সকাল সাড়ে ছয়টা থেকেই। সব শ্রেণির মানুষ সেখানে সব ভেদাভেদ ভুলে নামাজ আদায় করেছেন।

নামাজ শেষে খুতবা পড়া হয়। এরপর মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, ও নাগরিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এই দোয়ায় ফিলিস্তিনসহ মুসলিম জাহানের শান্তির প্রার্থনাও করা হয়।

এবারের ঈদের জামাতে জাতীয় ঈদগাহে ৩৫ হাজারের কাছাকাছি মুসল্লির ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সঙ্গে ভিআইপি ব্লকে ছিল ২৫০ জনের নামাজের ব্যবস্থা। এই জামাতে নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। এই জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে উপস্থিত ছিল পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net