1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি

দশ বছরে আলোর মুখ দেখেনি নুরুচ্ছফা হত‍্যা মামলার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩১৬ বার

২০১৬ সালের ৬ জানুয়ারি রাতে নিজ ঘরে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হয়, কক্সবাজার রামু উপজেলার, ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক নুরুচ্ছফা। ঈদগড়ের শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিনের নির্দেশে তার ছোট ভাই সন্ত্রাসী নাছির ও তাহের তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে ৬ জানুয়ারি রাত দুইটার দিকে শিক্ষক নুরুচ্ছফাকে হত্যা করে। সন্ত্রাসী মহিউদ্দিনের পরিবারের সাথে জমিজামা নিয়ে চলা দন্দ্বের জেরে পূর্ব শত্রুতার কারণেই শিক্ষক নুরুচ্ছফাকে হত্যা করা হয়। সন্ত্রাসী মহিউদ্দিন, নাছিররা আওয়ামীলীগ এর নেতা হওয়ায় এই হত্যা কান্ডে ও আসামীদেরকে রক্ষা করতে নেপথ্যে থেকে সহযোগিতা করে, ঈদগড় আওয়ামী লীগ এর নেতা হাজী নুরুল আলম। মামলার বাদীর দেওয়া এসব তথ্য আরও জানা যায় শিক্ষক নুরুচ্ছফা হত্যার মাস্টারমাইন্ড আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী মহিউদ্দিন। দীর্ঘদিন ধরে চলা জমির মামলায় হেরে গিয়ে বাদী মজিদকে অপহরণ করে। অপহরণ মামলায় জেলে থাকা অবস্থায় তার আরেক ভাই সিরাজউদ্দিনসহ সবাই মিলে শিক্ষক নুরুচ্ছফাকে হত্যার পরিকল্পনা করে। সে সময় মহিউদ্দিনের নির্দেশে জেলের বাইরে থাকা তার আরেক ভাই নাছির উদ্দিন এই হত্যার দায়িত্ব নেন। আর এই হত্যাকাণ্ডে নাছির উদ্দিনকে সকল সহযোগিতা করে মহিউদ্দিনের স্ত্রী জাহেদা বেগম ও তার আত্মীয় কাশেম। এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের রক্ষা করতে সার্বিক সহযোগিতা করে ঈদগড় আওয়ামী লীগ নেতা হাজী নুরুল আলম। ঘটনার আগে পরে আসামিদের কয়েকজনের মোবাইল কল লিস্টে নুরুল আলমের মোবাইল নম্বরের সম্পৃক্ততা পাওয়া গেছে। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত কাসেমের এক স্বীকারোক্তিতে জানা যায় এজাহার ভুক্ত এক নং আসামি নাছির উদ্দিন নিজেই শিক্ষক নুরুচ্ছফাকে গুলি করে হত্যা করে। অথচ আওয়ামীলীগ নেতা নুরুল আলম দলীয় পরিচয় এর প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে মূল আসামি নাছির উদ্দিন ও তাহেরকে মামলার চার্জশিট থেকে বাদ দেওয়ায়।

আওয়ামী লীগ সরকারের আমলে তিনবার চার্জশিট দিলেও প্রতিবারই সেই নুরুল আলম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মূল আসামি নাছির উদ্দিন কে রক্ষা করেন। মূল আসামি বাদ পড়ায় বাদী পক্ষ প্রতিবারই নারাজি দিয়ে আসছেন। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ সুপার পিবিআই কক্সবাজারের নিকট প্রেরিত রয়েছে ( মামলা নং- ৭, ০৭/০১/২০২৫, রামু, কক্সবাজার ) বাদী জানান, পুলিশ সুপার পি বি আই কক্সবাজার,যদি সঠিক তদন্ত করে মূল আসামি নাছির উদ্দিন কে জিজ্ঞাসাবাদের আওতায় আনে তাহলে হত্যার প্রকৃত আসামি চিহ্নিত করে ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে।

মামলার বিষয়ে কক্সবাজার পিবিআই পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আগেই যারা মামলার তদন্ত করেছে তারা মামলার গতি পরিবর্তন করে দিয়েছে। আমরা এখন তদন্ত করছি সঠিকটা তুলে ধরব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net