1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এআই প্রযুক্তি আগামী সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ : সিইসি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

এআই প্রযুক্তি আগামী সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ : সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। একই সাথে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় অপতথ্য প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তি এর অপব্যবহার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ।

শনিবার তিনি খুলনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এআই প্রযুক্তির মাধ্যমে মানুষের কণ্ঠস্বর ও বক্তব্য দিয়ে হুবহু মিথ্যা তথ্য প্রচার করা সম্ভব। এর অপব্যবহারে ইউরোপে একটা দেশে নির্বাচনকে বন্ধ করতে হয়েছিল। এটা মডার্ন একটা থ্রেট। এটা অস্ত্রের চেয়েও মারাত্মক।

এই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এছাড়া সোশ্যাল মিডিয়া চলছে ফ্রি স্টাইলে। একজন ফেসবুকে অপতথ্য দিলে যাচাই-বাছাই না করেই এক হাজার মানুষ তা শেয়ার করে দেয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ভুল তথ্য যায়।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। তবে সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ উৎরাতে পারব বলে মনে করছি। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংবিধান ও আইন বদলাতে হবে। আইন বদলানো না পর্যন্ত আমরা পুরানো নিয়মেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, দেশের স্বার্থেই একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

রাতের আধারের নির্বাচন আর হবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার পর প্রধান নির্বাচন কমিশনার খুলনাঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net