1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব প্রত্যাহার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫২ বার

শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাওশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও

সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত ১৬৫

পরে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেন। ভাঙচুরও চালান তারা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতে অসংখ্য শিক্ষার্থী আহত হন।

উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net