1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ আবু সাঈদের ঋণ শোধ করা সম্ভব নয়- এটিএম আজহারুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

শহীদ আবু সাঈদের ঋণ শোধ করা সম্ভব নয়- এটিএম আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার

আন্দোলনে শহীদ আবু সাঈদকে জুলাইয়ের শ্রেষ্ঠ বীর আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আবু সাঈদের ঋণ কখনও শোধ করা কখনো সম্ভব না। তার প্রথম রক্তের বিনিময়ে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

তিনি বলেন, আমরা কখনো জুলাই গণঅভ্যুত্থানকে ভুলতে পারবো না। আজকে আবু সাঈদ- মুগ্ধদের জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশে বুক উঁচু করে কথা বলতে পারছি। আমরা সব সময় শহীদ আহতদের পরিবারের পাশে রয়েছি। আমরা আহত শহীদ ও তার পরিবারদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।

আজ শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবুলপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি সহকারি সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট কাউসার হোসেনসহ অন্যান্য নেতারা।

আজহারুল ইসলাম বলেন, আবু সাঈদ এ যুগের শ্রেষ্ট বীর। আবু সাঈদ জীবন দিয়ে প্রমাণ করেছেন এদেশে অন্যায়কারী, জুলুমবাজ, গণহত্যাকারী, অত্যাচারী, স্বৈরাচারের স্থান নেই। মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

তিনি বলেন, আবু সাঈদের কারণে আজকে তার পরিবার শুধু নয় সারা বাংলাদেশের সকল মানুষ গর্বিত। আমি আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net