1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

ঈদগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

সেলিম উদ্দিন 
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অতিতের মত সাংবাদিক নির্যাতন, হত্যা, ঘুম ইত্যাদি ঘটনা খুবই দুঃখজনক। সাগর-রুনি থেকে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে। সারা দেশের সাংবাদিক সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে। অন্যতায় হত্যাকাণ্ডসহ সকল অপরাধের দায় অন্তর্বর্তীকালীন সরকারকারকে নিতে হবে।

রাজধানির ঢাকা গাজিপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৯আগস্ট) বিকাল ৫টায় কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশনে উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে ঈদগাঁও’র কর্মরত সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাব সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, দৈনিক সৈকতের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রহিম চৌধুরী, ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনছুর আলম, সাংবাদিক বশিরুজ্জামান, শ্রমিক নেতা শাহাজাহান ও রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আজিজুর রহমান রাজু।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী নাছির উদ্দিন, সাংবাদিক নাছির উদ্দিন পিন্টু, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মো: ইসতিয়াক হাদি, রবিউল আলম রবি, তাহসিন মেহেরাব শাওন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net