1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে। তবে এতে কেউ কেউ বাঁধা দিচ্ছেন, যা আমাদের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে।

এনসিপির সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। নির্বাচন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কি না সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিল। তবে এ সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্বসহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু তাতে টেকসইভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net