1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক- সালাহউদ্দিন আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক- সালাহউদ্দিন আহমেদ

সেলিম উদ্দিন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার

ঈদগাঁও প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গনহত্যাকারী হিসেবে প্রমাণ হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার আর কোন অধিকার নেই।

তিনি আরও বলেন,  আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএ গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন,  শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসাথে বসি। কার কি দাবি শুনি।

শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের  চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

চকরিয়া উপজেলা বিএনপি আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,  সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক সভাপতি আবু সুফিয়ান, মিজানুর রহমান চৌধুরী, এসএম মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়জী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন,  শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, যুবদল সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ।

ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিনত করেছে উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে।

নির্বাচনী মৌসুম শুরু হয়ে গিয়েছে জানিয়ে তিনি বলেন,  মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবে। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের  মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠান হবে।

নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আাকাঙক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net