1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রবিবার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

রবিবার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৮ বার

 

আগামী রবিবার অন্ধকারে ঢেকে যাবে পৃথিবীর একাংশ!

মো.তারেক হোসেন বাপ্পি:

ছবি: সংগৃহীত

পৃথিবীতে আবারও ঘটতে চলেছে মহাজাগতিক দৃশ্য। আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) সংঘটিত হবে সূর্যগ্রহণ। এটিই চলতি বছরের শেষ সূর্যগ্রহণ।

ভারতীয় পঞ্জিকা অনুসারে, রবিবার (২১ সেপ্টেম্বর) পৃথিবীতে সংঘটিত হওয়া সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ। তিথি অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও।

গত ৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে ‘রক্তিম চাঁদ’ দেখার সাক্ষী হয় বিশ্ববাসী। এর মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও আকাশে ঘটতে চলেছে আংশিক সূর্যগ্রহণের বিরল ঘটনা।
জানা যায়, সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। ৪ ঘন্টা ২৪ মিনিট স্থায়ী হবে গ্রহণটি।

এদিকে মঙ্গলবার ১৫ (সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে।

এ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১:৪১ মিনিটে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশে রাত থাকায় আংশিক সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার অঞ্চলে গ্রহণটি দৃশ্যমান হবে।

 

শ্যা/বা/তা/বাপ্পি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net