1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে মঙ্গলবার সকালে (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ও ঈদগাঁও উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

 

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর কামরুজ্জামান কবির।

 

সহকারী শিক্ষক শাহ জালালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে  উপজেলা প্রকৌশলী আল মঈন শাহরিয়ার, ঈদগাহ রশিদ আহমদ কলেজ অধ্যক্ষ ফজলুল করিম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

 

একইদিন দুপুরে শুরু হয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমজান আলী। অনুষ্ঠানে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত এবং নারী উদ্যোক্তা কৃষাণীকে সম্মাননা প্রদান করা হয়।

 

এসময় ঈদগাঁও উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ আলী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net