1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৭ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ ডিসেম্বর বাদে জুমা ঈদগাঁও উপজেলা জামায়াত ও বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু করে বাজারের ডিসি সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্টেশনে গিয়ে শেষ করে।

 

এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী চেয়ারম্যান দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদি, জেলা শিবিবের সাবেক সেক্রেটারী লায়েক ইবনে ফাজেল, জুলাই যোদ্ধা এডভোকেট এসকে ফারুকী, এনসিপি নেতা তারেকুর রহমান, রহিম চৌধুরী ও কলেজ শিবির সভাপতি মোঃ আবদুল্লাহ বক্তব্য রাখেন।

 

বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ ছাত্র জনতা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে? ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ, আপস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম’ এবং ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net