1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯

ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে এসব ভাটাকে অর্থদণ্ড প্রদান করা হয়।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  দুপুরে পরিচালিত এ অভিযানে প্রশাসনের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ঈদগাঁওর মেসার্স আরকেসি ব্রিক্সকে ৫০ হাজার ও ইসলামাবাদের মেসার্স তাজ ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর ও অতিরিক্ত ( ঈদগাঁও) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। এসময় প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী আবদুল লতিফ।

 

অভিযানে ঈদগাঁও ভুমি অফিসের সহকারী আবদুল জব্বার, ঈদগাঁও থানা পুলিশের একদল চৌকস সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net