1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বদল, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬১ বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগে ঘোষিত প্রার্থী মো. ফারুক আহমেদ মুন্সীর পরিবর্তে নতুন করে মনোনয়ন পেয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির নেতা গোলাম মসীহ।

 

দলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, দলটি কি তার আদর্শের বাইরে গিয়ে অন্য রাজনৈতিক ধারার ব্যক্তিকে তুলে এনে বিতর্ক তৈরি করল?

 

হঠাৎ বদল কেন? দলীয় সূত্র বলছে, প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে, কৌশলগত বিবেচনা থেকে। গোলাম মসীহের কূটনৈতিক ও রাজনৈতিক অভিজ্ঞতা ভোটের মাঠে বাড়তি প্রভাব ফেলতে পারে, এমন ধারণা থেকেই তাকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়।

 

তবে বিষয়টি ঘিরে দলীয় নেতা-কর্মীর মাঝেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

 

নেটিজেনদের প্রশ্ন

ঘোষণা আসার পর থেকে ফেসবুক ও এক্সে (টুইটার) নানা মন্তব্য ঘুরে বেড়াচ্ছে। অনেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন-

“ইসলামী আন্দোলন কি এখন স্বৈরাচার শাসনামলের ঘনিষ্ঠ ব্যক্তিদের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে?”

 

আরেকজন লিখেছেন,

“আদর্শভিত্তিক রাজনীতি করার দাবি যতই থাকুক, এমন প্রার্থী বেছে নেওয়া কতটা সামঞ্জস্যপূর্ণ?”

 

স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ। নারায়ণগঞ্জ-৩ আসনটি সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বড় দলগুলোর পাশাপাশি বিকল্প শক্তিগুলোর উপস্থিতিও এখানে তুলনামূলক প্রভাবশালী। নতুন প্রার্থী ঘোষণার মাধ্যমে ইসলামী আন্দোলন এ আসনে নিজেদের অবস্থান আরো শক্ত করতে চাইছে, এমন ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

 

আগামী কয়েক দিনে এলাকার মাঠ, পর্যায়ের প্রতিক্রিয়া ও প্রচারণা চিত্রই বলে দেবে ইস্যুটি কতটা প্রভাব ফেলবে নির্বাচনী সমীকরণে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net