1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার

আবু হুমাইর, টেকনাফ

 

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় চোরাচালানে জড়িত ৩০ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়েছে।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয়।

 

নৌবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে।

 

টহলকালে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌবাহিনী বোট তিনটি আটক করতে সক্ষম হয়।

 

তিনি আরও জানান, আটককৃত এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো তল্লাশি করে মোট ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়।

 

জব্দকৃত বোট, মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net