1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

ঈদগাঁওয়ে শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি শহীদ বেদিতে  ফুল দিতে আসা সোহেল সরওয়ার বিজয় নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি)  ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ঈদগাঁও থানা পুলিশ।

 

আটক সোহেল সরওয়ার বিজয় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভাদিতলা দরগাহপাড়া গ্রামের নুরুল কবির প্রকাশ গম ভাই’র পুত্র। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য বিজয় নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net