সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন চেয়ারম্যান প্রবাসী শামসুল।
তিনি এক বার্তায় বলেন, প্রিয় এলাকাবাসী পবিত্র মাহে রমাদান আমাদের জীবনে রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আগমন করেছে।
আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার এই মাস আমাদের সকলের জীবনে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক।
আমি আপনাদের সামসুল আলম, ঈদগাঁও উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র রমাদানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আসুন, আমরা সবাই মিলে এই পবিত্র মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই, পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখি এবং ঈদগাঁও উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলি।
আল্লাহ তায়ালা আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন।