1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

 

তার ব্যক্তিত্ব ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে এলাকাজুড়ে চলছে জোরালো প্রচার প্রচারণা।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের চৌরাস্তা-মোগরাপাড়া এলাকায় এক বিশাল গণমিছিল ও দাঁড়িপাল্লার শোডাউন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। গণমিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

 

 

গণমিছিল ও শোডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মুহাম্মদ মুন্না, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসাইন, সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াত উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, দক্ষিণের আমীর মাহবুব মিয়া, সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আমরা চাই না আবার সেই ফ্যাসিবাদ ফিরে আসুক। যারা চাঁদাবাজি ও দমন-পীড়ন বন্ধ রাখতে চান, তাদের ১১ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, “হুমকি দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী।”

 

গণমিছিল শেষে বক্তব্য রাখেন ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। তিনি বলেন, “আমরা মানুষকে আল্লাহর পথে ডাকছি। ১২ তারিখে দাঁড়িপাল্লায় প্রথম ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিন।” তিনি ভোটকেন্দ্র দখল ও ভোটারদের হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসব অভিযোগের দ্রুত সমাধান না হলে যেকোনো পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

 

এদিকে গণমিছিলকে ঘিরে পুরো চৌরাস্তা-মোগরাপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net