1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার

‎মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

‎পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। এ ঘটনার প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

‎ভুক্তভোগী করিম ফকির রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের বাসিন্দা।

‎রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাঙ্গাবালী প্রেসক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি লিখিত অভিযোগ তুলে ধরেন।

‎লিখিত অভিযোগে করিম ফকির বলেন, গত ৩১ জানুয়ারি শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেনের হাওলা গ্রামের চৌহা এলাকার ফকির বাড়ির জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়।

‎অভিযুক্তরা হলেন—

‎মোসা. নাজমা বেগম (৪০), স্বামী-ছালাম খাঁ;

‎ছালাম খাঁ (৪৫), পিতা-মৃত আক্কেল আলী খাঁ;

‎নাঈমুল ইসলাম (২৪), পিতা-ছালাম খাঁ;

‎মো. স্বপন (৩৫) ও মো. রিপন (৩০), উভয়ের পিতা-আব্দুল কাদের মিস্ত্রি;

‎ইমরান হোসেন (২২), পিতা-কালাম খাঁ;

‎এবং খলিল প্যাদা (৫৫), পিতা-নজরুল ইসলাম প্যাদা, গ্রাম-আমলীবাড়িয়া।

‎তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা লাঠি, সোটা, দা ও বটি দিয়ে সজ্জিত হয়ে তার বাড়িতে এসে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেয়। প্রাণভয়ে তিনি পরিবারসহ বসতঘরে ঢুকে দরজা বন্ধ করতে বাধ্য হন। এ সময় হামলাকারীরা বসতঘরের দরজায় দা দিয়ে কোপ দেয়, লাঠি দিয়ে ভাঙচুর চালায় এবং রোপণকৃত গাছপালা কেটে ও ভেঙে ফেলে। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে ঘর থেকে বের হয়ে এলে হত্যার হুমকি দেয়।

‎ঘটনার পর করিম ফকির রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

‎সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর উল্টো অভিযুক্ত ব্যক্তিরাই তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎এ অবস্থায় তিনি দেশের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সমাজের সহায়তা কামনা করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net