২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ ১৪ বছরেও এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হওয়া রাষ্ট্রের চরম ব্যর্থতা এবং বিচারহীনতার নগ্ন উদাহরণ।
এই হত্যাকাণ্ড শুধু দুটি প্রাণ কেড়ে নেয়নি, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারকে রক্তাক্ত করেছে। বছরের পর বছর তদন্ত ঝুলে থাকা প্রমাণ করে—প্রভাবশালী মহলের ছায়ায় সত্য চাপা দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন তথ্য ও অভিযোগ এই মামলায় নতুন করে গুরুতর প্রশ্ন তুলেছে। আমরা অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার।
সাগর–রুনির রক্তের দায় রাষ্ট্রকে নিতেই হবে।
বিচার চাই—এখনই।
দায়মুক্তির রাজনীতি বন্ধ হোক।