1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৩ (সদর- রামু-ঈদগাঁও) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির মৎস্যজিবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল তথা ধানের শীষের সমর্থনে ঈদগাঁও উপজেলায় নির্বাচনী জনসভায় মানুষের ঢল নেমেছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুর থেকে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে বাস ট্রাক ও বিভিন্ন পরিবহন যোগে উপজেলার ঈদগাঁও বাস ষ্টেশনে  জমায়েত হতে থাকে। এমনকি বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে জনসভায় যোগ দেন। এসময় কারো কাছে ছিলো প্লে-কার্ড, কারো কাছে কাজলের ছবি ও আবার কারো কাছে দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি। কেউ আবার নাচেগানে ধানের শীষ নিয়ে ভোট চাইছেন।

 

এরপর দুপুর গড়িয়ে বিকাল তিনটার দিকে ঈদগাঁও বাস ষ্টেশনে নির্বাচনি জনসভায় মিলিত হয় নানান শ্রেণী পেশার মানুষ। স্থানীয়রা ধারণা করছেন প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে।

 

নির্বাচনী জনসভায় লুৎফুর রহমান কাজল আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে সবাইকে ভোট দেয়ার অনুরোধ জানান।

 

তিনি বলেন, আজ ঈদগাঁও উপজেলার নির্বাচনী  শেষ সময়সীমা।  আজকে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ও উদ্দীপনা তিনি দেখেছেন, তাতে ইনশা আল্লাহ সারা বাংলাদেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে।

 

তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বে না। একই সঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

 

ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, কামাল হোসেন ও বেলাল উদ্দিনের যৌথ পরিচালনায় এসময় জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, অধ্যাপক আবু তাহের চৌধুরী, রফিকুল হুদা চৌধুরী, আবু ছিদ্দিক ওসমানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর তাজ জনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ অনেকে বক্তব্য রাখেন।

 

নির্বাচনি জনসভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্থরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net