মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার সকালে তিনি সোনারগাঁ উপজেলার ইসলামপুর গ্রাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে এমপি মান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্গত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুম রানা, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিয়াসহ সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
স্থানীয়রা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই এমপি মান্নানের উপস্থিতি ও সহমর্মিতা তাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। তার এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে আশাবাদী হয়েছেন।