সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রবাসীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রবাসী নজরুল ইসলাম। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এলাকার সাড়ে ৩শ পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করেন।
গতকাল বিকেলে ইউনিয়নের পশ্চিম আউলিয়াবাদ জামে মসজিদের মাঠে ইফতার সামগ্রী বিতরনকালে সাবেক মেম্বার বশির আহমদের সভাপতিত্বে এতে শ্রমিক নেতা সেলিম আকবর ও বিএনপি নেতা হারুনর রশিদ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় ওয়ার্ড মেম্বার মেম্বার জুনাইদ হোসেন জিকু, ব্যবসায়ী জসিম উদ্দিন, প্রবাসী জসিম উদ্দিন, মোহাম্মদ মিজান, বেলাল উদ্দিন সোনা মিয়া, মাহফুজ রহমান, মোহাম্মদ আলম, আলতাজ আহমেদ, ইদ্রিস সওদাগর ও আব্দুল্লাহ আল আকাশ কোম্পানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।