চাঁদাবাজ, মাটি- বালু খেকো ও খারাপ লোকদের সামাজিকভাবে বয়কট করুন,- লুৎফুর রহমান কাজল এমপি
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল আজ ২০ ফেব্রুয়ারি জুমার নামাজ আদায় করে ঈদগাঁও উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কৌশল বিনিময় করেছেন।
এসময় তিনি বলেন, অবৈধ বালু বা মাটির ব্যবসা বন্ধ করুন। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিবেন। ইয়াবা ব্যবসায়ী,অপহরণকারী,মানব পাচারকারীদের গড ফাদারদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সামাজিক ভাবে প্রতিরোধ করুন। মনে রাখবেন কক্সবাজার-৩ এলাকায় অপরাধীদের স্থান হবে না।
ঈদগাঁও কেন্দ্রীয় মসজিদে নামাজ শেষে বক্তব্যদানকালে থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার, ইউপি চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।