1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে কর্মচারীর হাতে চিংড়ি ঘের  মালিক মোস্তফা কামাল খুনের ঘটনায় নিহতের মা আম্বিয়া বেগম বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। একই দিন বিকালে ময়না তদন্ত শেষে নিহতের দাফন সম্পন্ন হয়।

 

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: আশরাফ হোসেন ঘটনাস্থল থেকে আটককৃত ঘাতক  সোলেমান বাদশা (২৮) ও তার  পিতা- শাহীনুর মিস্ত্রি প্রকাশ সাধনকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে নিশ্চিত করেছেন।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)এটিএম শিফাতুল মাজদার জানান, মামলার সুত্র ধরেই প্রশাসন চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

 

প্রসঙ্গত গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম ইছাখালী এলাকায় মাছ ও কাঁকড়া ঘেরের লেনদেন সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঘের মালিক মোক্তার আহমদের ছেলে মোস্তফা কামালকে উপুর্যপুরী ছুরিকাঘাতে খুন করেন কর্মচারী একই এলাকার শাহীনুর মিস্ত্রীর ছেলে সোলায়মান বাদশাহর নেতৃত্বে  ঘাতকদল। ঘটনার পরপরই জনতার সহযোগিতায় একই দিন পুলিশ ঘাতক পিতা-পুত্রকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net