1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল  খুটাখালীতে বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু মমতাজুল উলুম আলিম মাদ্রাসায় পরিক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই  বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৬ হাজার ৫৫৫টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরের বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় উৎসবকালীন সহায়তা হিসেবে এই বরাদ্দ দেওয়া হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসংখ্যার ভিত্তিতে উপজেলার পাঁচটি ইউনিয়নে চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইসলামপুর ইউনিয়নে ১ হাজার ১৭৩টি, পোকখালী ইউনিয়নে ১ হাজার ৬৫টি, ইসলামাবাদ ইউনিয়নে ১ হাজার ৪৭৩টি, ঈদগাঁও ইউনিয়নে ১ হাজার ৮৬৬টি এবং জালালাবাদ ইউনিয়নে ৯৭৮টি পরিবার এ সুবিধা পাবে। সব মিলিয়ে মোট ৬ হাজার ৫৫৫টি পরিবার এই ভিজিএফ সহায়তার আওতায় আসছে।

 

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব চাল বিতরণ করা হবে। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা পান, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net