1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন রোধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত ঈদগাঁওয়ের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

 

কক্সবাজার-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ আব্দুল কাদের এ অভিযানে নেতৃত্ব দেন।

 

উপজেলার ঈদগাঁও বাস স্টেশন থেকে শুরু করে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে  নির্বাচনী এলাকায় দেওয়ালে রঙিন পোস্টার লাগানো, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘনের দায়ে সমস্ত রঙিন নির্বাচনী পোস্টার তুলে ফেলা হয় এবং ছিঁড়ে নষ্ট করে দেয়া হয়।

 

অভিযানকালে কক্সবাজার মডেল থানা ও ঈদগাঁও থানার পুলিশ সদস্যরা এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি বাস্তবায়নে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘন করা হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net