1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৭ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

‎‎কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের সংরক্ষিত বনভূমির উডলট বাগানে অভিযান চালিয়ে দুই কাঠুরিয়াকে আটক করেছে বন বিভাগ। ‎‎অভিযানকালে ৭.৬৬ ঘনফুট আকাশমনি গাছসহ নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

রবিবার ‎ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা গ্রামের এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর ও একাই এলাকার এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ মনির এবং তাদের সহযোগী হুমায়ুন কবির প্রকাশ কালু পালিয়ে গেছে।

 

ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ ও গাছ কাটার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। একইদিন সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net