1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৫ সংসদ সদস্য প্রার্থীর। এই আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। বিএনপি মনোনীত জসিম উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী মাও. সোলাইমান ফারুকী পেয়েছেন ২২ হাজার ৯৯২ ভোট। অপর ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচনী নিরাপত্তাজনিত সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জামানত হিসেবে প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা জমা রাখতে হয়। এই অর্থ ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হয়। জামানত বাজেয়াপ্তের শর্তমতে-একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

এই আসনের প্রার্থীদের ফলাফলে দেখা যায়, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মো. আবদুল হামিদ (হাতপাখা) পেয়েছেন ১৫৩৯ ভোট, জাতীয় পার্টি প্রার্থী মো. বাদশা মিয়া (লাঙল) পেয়েছেন ২৯৩ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ প্রার্থী এইচ.এম ইলিয়াছ (আপেল) পেয়েছেন ১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরী (ফুটবল) ৩৬৩০, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী (মোটরসাইকেল) ১১৬৫ ভোট পেয়েছেন। চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচনী নিরাপত্তাজনিত সংসদীয় আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জামানত হিসেবে প্রার্থীদেরকে ২৫ হাজার টাকা জমা রাখতে হয়। জামানত বাজেয়াপ্তের শর্তমতে-একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে হিসেবে শর্ত মোতাবেক ভোট না পাওয়ায় চট্টগ্রাম-১৪ আসনে ৫ জন সংসদ সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net